০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলী উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬- উপলক্ষে বগুড়া জেলার গাবতলী উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (কলেজ পর্যায়) নির্বাচিত হয়েছেন সৈয়দ আহম্মদ কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ সাইদুজ্জামান। তাঁর এই গৌরবময় অর্জনে অত্র কলেজ পরিবার এবং স্থানীয় শিক্ষা অনুরাগী মহলে আনন্দের জোয়ার বইছে।

অধ্যক্ষ সাইদুজ্জামান-এর সুযোগ্য নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা, সততা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে তাঁর নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত করা হয়েছে। তাঁর হাত ধরে কলেজটি গত কয়েক বছরে শিক্ষা, শৃঙ্খলা এবং সহ-শিক্ষা কার্যক্রমে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
এই অনন্য অর্জনে সৈয়দ আহম্মদ কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি রাকিবুল হাসান পলাশ এবং কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় সভাপতি বলেন, অধ্যক্ষ মহোদয়ের এই সম্মান আমাদের পুরো কলেজের জন্য গর্বের। তাঁর দক্ষ পরিচালনায় এই প্রতিষ্ঠান আরও বহুদূর এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।
নিজের এই সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যক্ষ  সাইদুজ্জামান জানান, এই অর্জন তাঁর একার নয় বরং কলেজ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তিনি আগামীতে সৈয়দ আহম্মদ কলেজকে একটি আদর্শ ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
অধ্যক্ষর এই  সাফল্যেয় উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

গাবতলী উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান

প্রকাশিত: ০৩:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬