
বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলি মর্নিং গ্লোরী’র বগুড়া জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক বগুড়া পত্রিকার স্টাফ রিপোর্টার মুহাম্মাদ আবু মুসা হৃদরোগে আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন থাকায় বুধবার তাকে দেখতে আসেন এবং চিকিৎসার খোঁজখবর নেন বগুড়া গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ (ভারঃ) ও স্বেচ্ছাসেবী সংগঠন ”নাগরিকদের জন্য আমরা” এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান।
এছাড়াও পৃথকভাবে দেখতে আসেন উপজেলার তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও স্বেচ্ছাসেবী সংগঠন ”নাগরিকদের জন্য আমরা” এর সদস্য অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম। তার সঙ্গে ছিলেন রামেশ্বরপুরের ব্যবসায়ী আব্দুর রহিম পিন্টু।

প্রতিবেদক 




















