
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের ২৪৮তম মাসিক সাহিত্য আড্ডা ও বাৎসরিক পিঠা উৎসবের প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ২৭শে ডিসেম্বর দুপর ১২ টায় অত্র কার্যালয়ে নাগর গ্রন্থাগারের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ সেলিম মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান, মোঃ ইয়াছিন হোসেন, দিনেশ চন্দ শীল,মোঃ আরাফাত হোসেন,মোঃ আব্দুল মজিদ হারুন,আহসান হাবিব , ডাক্তার শামিম, মোছাঃ লাভলি খন্দকার প্রমুখ।

প্রতিবেদক 




















