
স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলায় ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।(১৪ই ডিসেম্বর)রোববার সকাল ১০টায় উপজেলার খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই ক্যাম্পেইনে তিনটি গ্ৰামের প্রায় ২’শ গরু ও ১’শ ৫০টি ছাগল এবং ভেড়াকে ফ্রি ঔষধ সহ চিকিৎসা সেবা দেয়া হয়। ক্যাম্পেইন পুর্ব উপস্থিত প্রাণীদের চিকিৎসা সেবা গ্ৰহিতাদের উদ্দেশ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন,আমাদের শরীরের সুষম খাদ্যের বড় এক অংশ আসে গরু ভেড়া ছাগল থেকে।এই খাদ্য শরীরের মূল শক্তি সরবরাহ করে। ফলে গৃহপালিত প্রাণী গুলো শুধু সুষম খাদ্যের চাহিদা পুরন করে না।এই সব গৃহপালিত প্রাণী বেচাকেনার মাধ্যমে আমরা স্বাবলম্বী হয়ে থাকি। এছাড়াও আমাদের সমাজের বড় অংশ মা-বোনেরা তারা কিন্তু হাঁস মুরগি ছাগল ভেড়া প্রতিপালন করে একদিকে সুষম খাদ্যের চাহিদা মেটাচ্ছে অন্যদিকে সংসারের অভাব ঘুচিয়ে স্বচ্ছলতা ফিরিয়ে আনছে। এসময় তিনি শীতকালীন নানা ধরনের রোগ প্রতিরোধে করণীয় দিকগুলো তুলে ধরে বলেন নিয়মিত কৃমি নাশক ডোজ খাওয়াতে হবে আপনার গৃহপালিত প্রাণীদের। এতে উপজেলা প্রাণীসম্পদ অফিসের কর্তব্যরত কর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















