১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদীঘি( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগষ্ট শনিবার উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়।
শনিবার সকালে আদমদীঘি উপজেলা পরিষদের চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি কর্মকর্তা) মনিরা সুলতানা, কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য কর্মকর্তা সুজয় কূমার পাল, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা প্রমুখ। উল্লেখ্য ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রিতে স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতাসহ স্বপরিবারে মানবতার এই ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যা যজ্ঞের শিকার হয়ে শেখ কামালও প্রাণ হারান।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাকাব রংপুরে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান উদ্বোধন

আদমদীঘিতে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০২:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩