
শিমুল হাসান,আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ সান্তাহারে গ্রামবাসীর উদ্যোগে সড়কে খানাখন্দক সৃষ্টি হওয়া স্থান মেরামত করা হয়েছে। আজ রবিবার সকালে সান্তাহার ইউপির কায়েতপাড়া গ্রামের প্রবেশ মুখে একটি কালভার্টের সামনে থেকে মেরামত কাজ শুরু করা হয়েছে। স্বেচ্ছাশ্রম ও গ্রামবাসীর নিজ অর্থায়নে মেরামত কাজে প্রায় ৩০হাজার টাকা ব্যায় ধরা হয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে, ১৯৯৫ সালের দিকে তৎকালিন সান্তাহার ইউপি চেয়ারম্যান তাহের উদ্দীন সরদারের মেয়াদকালে তার নিজ গ্রাম কায়েতপাড়ার এই সড়কে ইটসোলিং করেন। এরপর দীর্ঘ প্রায় ২৮বছর কেটে গেলেও এই সড়ক পাকাকরন বা কোনো ধরনের সংস্কার কাজ করা হয়নি। ফলে ওই সড়কের বিভিন্নস্থানে ইট উঠে খানাখন্দক সৃষ্টি হয়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সড়কটি মেরামত করতে এগিয়ে আসেন। রবিবার সকাল থেকে গ্রামের প্রবেশ মুখে একটি কালভার্ট থেকে জামে মসজিদ পর্যন্ত প্রায় সাড়ে ১২শ মিটার ইটসোলিং সড়কের মেরামত কাজ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউপি সদস্য নাজিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মকলেছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, শফির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, মাহমুদুল, রায়হান, হামিদুল, সামাদুল, দিলবর, সোহেল ও হাসান প্রমূখ। স্থানিয় ইউপি সদস্য নাজিম উদ্দীন বলেন, বরাদ্দ আসার অপেক্ষায় না থেকে গ্রামবাসীরা নিজ অর্থায়নে সড়কটি মেরামত করার উদ্যোগ নেয়। এ কাজে প্রায় ৩০হাজার টাকার মতো ব্যায় হবে।

প্রতিবেদক 




















