০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দ আহম্মদ কলেজে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন কলেজর সভাপতি রাকিবুল হাসান পলাশ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বগুড়া গাবতলীর সুখানপুকুরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ কলেজে ১৫ সেপ্টেম্বর সোমবার ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ।

অত্র কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি রাকিবুল হাসান পলাশ।

অত্র কলেজের সভাপতি রাকিবুল হাসান পলাশ বলেন আমরা চাই, এই কলেজে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি তোমরা সমাজের জন্য একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের তৈরি করবে। সুশিক্ষা মানে কেবল জ্ঞানের পরিধি বাড়ানো নয় এটি মানুষের নৈতিক ও মানসিক গুণাবলীকে বিকাশিত করার একটি প্রক্রিয়া। আমরা চাই, তোমরা নিজেরাও সফল হও, সেই সাথে সমাজে এমন কিছু অবদান রাখবে যাতে তোমাদের দ্বারা পুরো জাতি উপকৃত হয়। শিক্ষার মাধ্যমে তোমরা যেমন জ্ঞান অর্জন করবে, তেমনই তোমাদের দায়িত্ব হবে মানুষ হিসেবে শ্রেষ্ঠ গুণাবলির অধিকারী হওয়া। আমরা চাই, তোমরা শুধুমাত্র একজন ভালো পেশাজীবী হিসেবেই গড়ে উঠবে না, বরং একজন দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং সৎ নাগরিক হিসেবেও পরিচিতি লাভ করবে।

উক্ত অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অত্র কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান শিক্ষার্থীদের বলেন, এখানে আসার মধ্য দিয়ে তোমাদের সামনে শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। কলেজ জীবন শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি এক বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতার ক্ষেত্র। আমরা তোমাদের জন্য এমন এক পরিপূর্ণ শিক্ষার পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর, যা কেবল একাডেমিক সাফল্যই নয়, বরং ব্যক্তি হিসেবে তোমাদের সুনিপুণভাবে গড়ে তুলতে সাহায্য করবে। আমাদের শিক্ষকদের নিকট থেকে তোমরা পাবে জ্ঞানের সেই আলোকবর্তিকা, যা তোমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করবে। কলেজ জীবনে তোমরা বিভিন্ন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। কিন্তু মনে রাখবে, প্রতিটি চ্যালেঞ্জ আসলে এক একটি নতুন সুযোগ। সফলতা অর্জনের জন্য তোমাদের মনোবল, ধৈর্য এবং আত্মবিশ্বাস অটুট রাখতে হবে। ব্যর্থতা কখনোই শেষ নয়; বরং এটি সাফল্যের প্রথম ধাপ। তোমরা যদি শিখতে থাকো এবং প্রতিটি ভুল থেকে শিক্ষা গ্রহণ করো, তবে সেই ভুলই তোমাদের সাফল্যের পথে সহায়ক হবে।

এসম উপস্থিত ছিলেন, কলেজের গভর্নিং বডির সদস্য ইঞ্জিঃ হাফেজ নাসিরুল হক মাসনবী, ডাঃ রাশেদ আহম্মেদ, সহকারী অধ্যাপক  মারুফুল ইসলাম, ড. সাইফা সাদেকীন, গোলাম ফারুক, কলেজের শিক্ষক প্রতিনিধি মঞ্জুরে আলম রাসেল, অধ্যাপক রেজাউল কবীর, প্রভাষক মনতাজুর রহমান সহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সৈয়দ আহম্মদ কলেজে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন কলেজর সভাপতি রাকিবুল হাসান পলাশ

প্রকাশিত: ০১:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫