০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে মোটরবাইক মোটরবাইকে  সংঘর্ষে এক জনের বাংলাদেশ মোটরসাইকেল মৃত্যু 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
মোহাম্মদ আফজাল ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে ধামইরহাট-পত্নীতলা মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত ইসাহাক আলী (হৃদয়) নামের ওই যুবক ঢাকা উত্তরার “ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি” কলেজে বিএসসি (সিভিল) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, ২৯ জুলাই আনুমানিক দুপুর দেড় টার সময় ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের বিহারিনগর- ধানতাড়া এলাকায় নজিপুর রোড হতে ধামইরহাট গামী একটি মোটরসাইকেলের সাথে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় কলেজ ছাত্র ইসাহাক আলী এবং ঘটনাস্থল থেকে স্থানীয়রা ধামইরহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কলেজ ছাত্র ইসাহাক আলী হৃদয় (২১) উপজেলার আড়ানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চকগড়িয়া গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কলেজ ছাত্র মৃত ইসাহাক আলী হৃদয় গ্রামের বাড়ি থেকে পড়ালেখার উদ্দেশ্যে ঢাকা রওনা দিয়েছিল। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল গণি জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এই রিপোর্ট লেখা সময় পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ধামইরহাটে মোটরবাইক মোটরবাইকে  সংঘর্ষে এক জনের বাংলাদেশ মোটরসাইকেল মৃত্যু 

প্রকাশিত: ০২:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩