
স্টাফ রিপোর্টার: বগুড়া সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ৪ সেপ্টেম্বর আনুমানিক রাত ৩টার সময় ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রায় সকল ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক ছিলেন।
অত্র বিদ্যালয়ে সভাপতি তানজারুল হক তুহিন বলেন, আল্লাহ সুবহানাতায়ালা যেন তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন। স্যারের মৃত্যুতে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শোক প্রস্তাব জ্ঞাপন করছি ও স্যারের আত্মার মাগফিরাত কামনা সহ তার শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সবাই স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।
মরহুমের জানাজা নামাজ বাদ আছর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক 




















