১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় পানিতে  ডুবে কিশোরের মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে
শিমুল হাসান, ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় নদীতে ডুবে সিদ্দিকুর রহমান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চকশৈল্যা বাজারসংলগ্ন ফকিরনি নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। মৃত সিদ্দিকুর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, সিদ্দিকুর মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুর ১২টার দিকে তাকে চকশৈল্যা বাজার এলাকার ব্রিজের ওপর ঘোরাঘুরি করতে দেখা যায়। হঠাৎ তিনি নদীতে লাফ দেন। পরে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে। মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, ‘রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের অভিযানে উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

নওগাঁয় পানিতে  ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫