
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম প্রমূখ। এবং উপজেলার তিন জন শ্রেষ্ঠ মাছ চাষীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এর আগে উপজেলা চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

প্রতিবেদক 




















