
স্টাফ রিপোর্টার : ২৪ জুলাই বৃস্পতিবার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে সভাপতি তানজারুল হক তুহিন।
শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি এ স্লোগানকে সামনে রেখে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সভায় সভাপতি তানজারুল হক তুহিন বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকগণ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে। এ সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা-চেতনা, পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে স্কুলের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এ ধরনের সমাবেশ সত্যিকার অর্থে স্কুলের লেখাপড়ার মানকে আরো এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে থাকবে। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে একজন প্রকৃত ইমানদার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে অভিাবক সদস্য ইউসুফ আলী সুইট, সহকারি প্রধান শিক্ষক সুলতান হাবীব, সহকারি শিক্ষক হোসনে আরা, মাহবুবুর রশিদ, মোস্তাফিজার রহমান, মারুফা আকতার, জাহিদুল ইসলাম, আনারুল ইসলাম, শামীম আলী, রাবেয়া সুলতানা, ট্রেড ইন্সট্রাক্টর সুলতান মাহমুদ, আশেকুর রহমান, আব্দুল বাছেদ, ছামছুজ্জোহা, ওবায়দুর রহমান, সেলিনা আক্তার, গোলাপ কুমার ভৌমিক, কম্পিউটার প্রদর্শক মামুনুর রশিদ, সহিদুল ইসলাম, কর্মচারী ও স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।


প্রতিবেদক 




















