০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাবের অভিযানে শিশু অপহরণ চক্রের মূলহোতা ও ধর্ষক গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
মোহাম্মদ আফজাল ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নাবালিকা শিশু (১৩) অপহরণ চক্রের মূলহোতা ও ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. আলমগীর হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে জয়পুরহাট রেব-৫।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন উপজেলার দেবীপুর এলাকার মো. আজিজ ওরফে গাছার ছেলে।
সোমবার (২৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, চলতি মাসের ১৬ তারিখ রাতে বাড়ীতে একা পেয়ে আলমগীর ও তার বন্ধু সোহাগের সহযোগিতায় ১৩ বছরের নাবালিকা শিশু ভিকটিমকে অপহরণ করে উপজেলার দেবীপুর গ্রামের রাস্তার পাশে আতোয়ার মন্ডলের জমির জংগলে নিয়ে যায়। এবং সেখানে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।
রেব আরও জানায়, পরবর্তীতে ভিকটিমের বাবা জয়নাল আবেদীন ধামইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগের নামে অপহরণ ও ধর্ষণের একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে রোববার দিবাগত রাতে পত্নীতলা উপজেলার খিরসিন এলাকা থেকে আলমগীরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, রেবের হাতে গ্রেফতার ওই যুবককে দুপুর ১২ টার মধ্যে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

র‍্যাবের অভিযানে শিশু অপহরণ চক্রের মূলহোতা ও ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩