
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আদমদীঘিতে গনসংযোগ ও সর্ব সাধারণের মাঝে লিফলেট বিতরণ ও করছেন আদমদীঘি উপজেলা বিএনপি। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, বগুড়া জেলা বিএনপির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক, কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা, শাহীনুর ইসলাম, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, আদমদীঘি উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী শামীম আহম্মেদ, কোরবান আলী, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল বাশার মারুফ, নূর মোহাম্মদ মীম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার, ছাত্রদল নেতা সোহেল রানা, সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ কাওছার দ্বীপ প্রমূখ। এসময় আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদার বলেন গত ১৫ বছর হায়না সরকার বিএনপির নেতাকর্মীদের গুম,খুন,মিথ্যা মামলা দিয়ে জেল দিয়েছে। তারা বাবা,মা আত্মীয়-স্বজন মারা গেলে জানাজায় অংশগ্রহণ করতে পারেনি। এরপর বিএনপির ঐক্য ভাঙ্গতে পারেনি। গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছে। এই দফা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালন করা হবে। তারা আরও বলেন, স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছিলেন। এই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সকল মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের সবার ।

প্রতিবেদক 




















