১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুইডেনে কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে  ডোমারে বিক্ষোভ সমাবেশ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে পবিত্র ঈদুল আজহার দিনে প্রকাশ্যে কোরআন শরীফ আগুন দিয়ে জালানো এবং রাষ্ট্রীয় সহযোগীতায় কোরআন শরীফের অবমাননার প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে উলামা মাশায়েখ পরিষদ ডোমার উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।

ডোমার বাজারস্ত বাটার মোড় থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল উলামা মাশায়েখ পরিষদ ডোমার শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল খালেকের নেতৃত্বে শহরের প্রধান প্রধান গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে বাটার মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
রেল ষ্টেশন মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উলামা মাশায়েখ পরিষদ ডোমার শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মোসলেহুদ্দীন শাহ, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা আবু সাঈদ প্রমুখ।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন শরীফ অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। সেই সঙ্গে ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সুইডেনে কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে  ডোমারে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৪:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩