০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ৬ মাদক সেবনকারীর কারাদণ্ড ও অর্থদণ্ড

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে ছয় মাদকসেবিকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন  উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আপেল মামমুদ (৩৩), সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা এলাকার আলাউদ্দিন প্রামাণিকের ছেলে আকাশ প্রামাণিক (২৫), জয়পুরহাট জেলার সদর উপজেলার কেন্দলি গ্রামের মৃত আশিনাথ বর্মনের ছেলে অরবিন্দু বর্মন (৩৭), একই জেলার আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিল হোসেন (২৫), একই উপজেলার পাঠনধারা গ্রামের মৃত হরেরামের ছেলে উদয় চন্দ্র (৪১), নওগাঁ জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের আজিদ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেল পরিদর্শক আসলাম আলী মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে ছয় মাদকসেবিকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অরবিন্দু বর্মন, আশরাফুল ইসলাম, উদয় চন্দ্র, শাকিল হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আকাশ প্রামাণিককে ৬ মাস, আপেল মামমুদকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদমদীঘিতে ৬ মাদক সেবনকারীর কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশিত: ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫