
মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ জানুয়ারি সোমবার বগুড়ার গাবতলী পৌর শ্রমিকদলের উদ্যোগে স্থানীয় তিনমাথা মোড়ে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ উপস্থিত থেকে কম্বল বিতরণের উদ্বোধন করেন। এর আগে তিনি (ওয়াদুদ) প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছার রহমান এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এস আলম, সহ-সংগঠনিক সম্পাদক শাহিদুল বাবু, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, আফছার আলী মিজু, আবু হাসনাত শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, কোষাধক্ষ্য প্রভাষক হামিদুল হক শিলু, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ নুরুজ্জামান সজল, বিএনপি নেতা ইউসুফ আলী শাকিল, শ্রমিকদল নেতা দুরুল হুদা টিটু, জুয়েল আহমেদ, বাবু মিয়া, যুবদল নেতা তাজুল ইসলাম, দৌলত জামান দিপু, সাব্বির, ছনি, বাবু, পলাশ, মোহন, ছাত্রদল নেতা আব্দুল ওহাব, আব্দুল গনি, ফজলে রাহী, রাকিব প্রমুখ।

প্রতিবেদক 




















