
মুহাম্মাদ আবু মুসাঃ দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ আগামী ১৯ জুন/২৩ বগুড়ায় সফল করার লক্ষে ১৭জুন/২৩ শনিবার গাবতলীর মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি বন্দরে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শেষে লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, গাবতলী উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান। উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক আব্দুল্লাহেল বাকী, মঞ্জুর মোর্শেদ, মিজানুর রহমান মিন্টু, বিএনপি নেতা আবু তাহের, জহুর আহমেদ টপি, নুরুল্লাহ আকন্দ, শহিদুল ইসলাম রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম মিনহাজ, মতিউর রহমান মতি, মশিউর রহমান সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ন-আহবায়ক চঞ্চল কুমার দেব, সোহেল রানা , উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজাউদ্দৌলা সুজা, যুগ্ন আহ্বায়ক সোহেল মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সহ সভাপতি তৌহিদুল ইসলাম তৌকির, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, যুবদল নেতা হাসানুর, সোহেল, সাইফুল, রেজাউল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















