১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আগুনে ভষ্মিভূত সোনাতলা প্রেসক্লাব পরিদর্শন  করেন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : বগুড়ার সোনাতলা প্রেসক্লাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটি সাংবাদিকদের প্রাণকেন্দ্র। সমাজের বস্তুনিষ্ঠ তথ্য উপাত্ত সংগ্রহ করে এই প্রেসক্লাবে বসেই তারা সংবাদ আকারে লিখে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করে থাকে। সাংবাদিকদের প্রাণের সেই প্রেসক্লাবটি গত ৫ আগস্ট  ভাংচুরসহ লুটতরাজ করে আগুনে পুড়িয়ে দিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা।
এ সংক্রান্ত একটি সংবাদ সামাজিক যোগাযোগ ও মিডিয়ায় প্রচার হলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের  প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।
বিষয়টি নজরে এলে ১১ আগস্ট সোনাতলার বিএনপি ও জামায়াত নেতারা ভষ্মিভূত প্রেসক্লাবটি পরিদর্শনে আসেন। এদিন বিকেলে প্রথমে সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পরিদর্শনে আসেন। এ সময় তিনি প্রেসক্লাবে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা  জানিয়ে বলেন,এ রকম জঘন্য কাজের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করেন এবং নগদ পাঁচ হাজার টাকা অনুদান দেন।
এরপরে উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.এনামুল হক মন্ডল দলীয় নেতাকর্মীসহ বিধ্বস্ত প্রেসক্লাবটি পরিদর্শনে আসেন।তিনিও এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে পাঁচ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
এ সময় প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন ও সাধারণত সম্পাদক লতিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আগুনে ভষ্মিভূত সোনাতলা প্রেসক্লাব পরিদর্শন  করেন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ 

প্রকাশিত: ১০:০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪