
মুহাম্মাদ আবু মুসাঃ ১৭জুন/২৩ শনিবার বগুড়া গাবতলীর নারুয়ামালা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল এর সভাপতিত্বে ও ইউপি সচিব আনোয়ারুল হক ও মেম্বার মাহমুদুন্নবী অটলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার। অন্যান্যদের মধ্যে ছিলেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম, ইউপি সদস্য ,রাকিবুল হাসান রকি, ইকবাল হাসান সবুজ, হৃদয় হাসান গোলজার, আলফাজুর শাহ, মোজাম মিয়া, ফরিদ উদ্দিন রঞ্জু, শহিদুল ইসলাম, সুরাইয়া আক্তার, দুলালী বেগম, আনু বেগম, সাবেক মেম্বার মোয়াজ্জেম হোসেনসহ এলাকার গণ্যমান্য।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল এক কোটি দশ লক্ষ বত্রিশ হাজার ছয়শত দশ টাকা বাজেট ঘোষণা করেন।

প্রতিবেদক 




















