০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জের রহবলে হালখাতার মাইক টাংগাতে গিয়ে তরুনের মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে
মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের রহবলে হালখাতার মাইক টাংগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরাফাত রহমান (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। ১২ জুন সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ ঘটনা ঘটে। মৃত আরাফাত  রহবল মধুপুর গ্রামের সার ও কীটনাশক  ব্যবসায়ী আব্দুল হান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, আজ আরাফাতের বাবার সার ও কীটনাশক দোকানে হালখাতার অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সকাল ১১টায় বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক টানাতে যান আরাফাত। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দেউলী ইউনিয়ন পরিষদের ইউ,পি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

শিবগঞ্জের রহবলে হালখাতার মাইক টাংগাতে গিয়ে তরুনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩