১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হারিয়ে যাওয়া ছেলেটি   ফিরলো মায়ের কোলে

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:৪৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে
শিমুল হাসান,, (আদমদিঘী)  প্রতিনিধি: ঢাকায় মাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়া সোহান (১৪) এক সপ্তাহ পর বগুড়ার আদমদীঘিতে তার মায়ের কাছে ফিরে এসেছে। শুক্রবার সকালে উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামে নানার বাড়িতে মা সুবর্ণার কাছে ফিরে আসে সে। এতে আনন্দে অত্মহারা হয়ে পড়েন পরিবার ও স্বজনরা। এর আগে  বিভিন্ন  গণমাধ্যম পত্রিকায় নিখোঁজ সোহানের বিষয় নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে,সোহানের নানা আব্দুস সাত্তার সাংবাদিকদের  জানান, গত ১৭ মে দুপুরে কাউকে না জানিয়ে ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে মা সুবর্ণাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যায় চতুর্থ শ্রেণির ছাত্র সোহান। এরপর সান্তাহার স্টেশনে ঢাকাগামী ট্রেনে না উঠে সে রংপুরগামী আন্তঃনগর ট্রেনে রংপুরে নামে। সেখান থেকে পরের দিন শনিবারে রংপুরের কাউনিয়া যায় এবং বাদশা নামের এক ব্যক্তি তার ঠিকানা জিজ্ঞাস করেন। সোহান ভুল পথে আসার ঘটনা খুলে বলে। এরপর থেকে বাদশা তার পরিবারের কাছে তাকে না ফেরানো পর্যন্ত বেশ আদর যত্নেই তার বাড়িতে রাখেন। এরপর সোহানের দেওয়া তথ্যমতে তার মায়ের ঠিকানায় এক প্রতিবেশীর মাধ্যমে যোগাযোগ করেন বাদশা। এরপর বৃহস্পতিবার বিকেলে বাদশার বাড়ি থেকে সোহানকে নিয়ে রওনা হন তার নানা। এদিকে ছেলেকে দেখতে ছটফট করা মা সুবর্ণা ঢাকা থেকে আজ শুক্রবার সকালে বাড়ি ফিরেছেন। ছেলেকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

হারিয়ে যাওয়া ছেলেটি   ফিরলো মায়ের কোলে

প্রকাশিত: ০৬:৪৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪