
প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়া জেলার সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে মাদকবিরোধী ক্যারামবোর্ড প্রতিযোগিতার ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সোমবার রাতে বারপুর খেলার মাঠে বিশিষ্ট সমাজ সেবক ও নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব রওশন আলী আলো’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ সৈয়দ সার্জিল আহমেদ টিপু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার কোন বিকল্প নাই। সমাজকে ভাল রাখতে গেলে যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। সেজন্য বগুড়া জেলা পরিষদের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রীড়া চর্চার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে। সেজন্য প্রত্যেক অভিভাবকদের উচিৎ তাদের সন্তানদের মোবাইলে গেমস খেলতে না দিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলা”।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দীন, বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ খায়রুল বাশার নীলুজ, শিক্ষাবিদ তারিকুল ইসলাম মাস্টার, বিট অফিসার শামিনুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও রেমিটেন্স যোদ্ধা নুর আলম, বিশিষ্ট দলিল লেখক সেলিম রেজা রুপম, আটমুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস্যা মোছাঃ আঞ্জুমান বানু, মোছাঃ স্বপ্না বেগম, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা মমিনুল ইসলাম মুক্তার, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান, মোঃ সাজু মিয়া, শাহিনুর ইসলাম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুবেল হোসাইন, মোঃ এনামুল হক, নাফিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও ২ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধনা প্রদান করা হয় আলহাজ্ব রওশন আলী আলো এবং ক্রীড়াঅঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ধারাভাষ্যকার মোঃ শ্রাবণ আহমেদ মজনুকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও এন্ট্রি ফি ব্যাতীত এই ক্যারামবোর্ড টুর্নামেন্টে রেফারী হিসাবে দায়িত্ব পালনকারী ০৬ জন ব্যক্তিকে যথাক্রমে সেলিম রেজা রুপম, রসুল খন্দকার, জনি আহমেদ, শাওন ইসলাম, মিনার হোসেন ও জিল্লুর রহমানকে আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।
বিশিষ্ট ধারাভাষ্যকার শ্রাবণ আহমেদ মজনু’র সঞ্চালনায় ও নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক এবং সংবাদকর্মী শাফায়াত সজল এর সার্বিক তত্ত্বাবধানে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল হিসাবে বিজয় লাভ করে রসুল খন্দকার ও শিহাব হোসেন অপরদিকে রানার আপ হয়েছেন সেলিম রেজা রুপম ও ফাইন। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রত্যেক সদস্যের হাতে ট্রফি এবং মেডেল পুরস্কার হিসাবে তুলে দেন প্রধান অতিথি সৈয়দ সার্জিল আহমেদ টিপু ও সকল অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ শেষে সজল নৃত্যালয়ের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক 




















