০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনূর্ধ্ব (১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনূর্ধ্ব (১৭)-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ জুন বুধবার বেলা ৫টায় গাবতলী পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলা উপজেলার ১২ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ১৩টি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইমলাম মুক্তা ও রেকসেনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নশিপুর ইউপি চেয়ারম্যান রোকন তালুকদার, ইউএনও অফিসে সহকারী আমিরুল ইসলাম, উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান লজিক ও আল-আমিন মাষ্টার। উদ্বোধনী খেলায় নাড়–য়ামালা ইউনিয়নকে ০২-০১ গোলে পরাজিত করে গাবতলী সদর ইউনিয়ন জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারি শফিক, আবু বক্কর ও মিন্টু।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

গাবতলীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩