
প্রেস রিলিজঃ সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়ার গাবতলী উপজেলা কমিটির সদস্য মিনা বেগম এর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সভাপতি ছালামত উল্লাহ, সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু, আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশীদ শাইন, গাবতলী উপজেলা কমিটির সহ-সভাপতি ডাঃ মোস্তফা কামাল, সাজেদুর রহমান মোহন, মাহবুবুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক নাছরিন সুলতানা, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, নির্বাহী সদস্য কান্তি কুমার রায়, ইফতেখার আহম্মেদ রাঙ্গা, সাজ্জাদুর রহমান সুজা, আবু নছর মোহাম্মদ আলম, মতিয়ার রহমান দুলু, গাজী নাহিদ চৌধুরী সায়েম, মিলি বেগম, ডাঃ শাহাদৎ হোসেন, আব্দুস সালাম, বিউটি আকতার, আতাউর রহমান প্রমূখ। বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সাথে বলা হয়েছে মিনা বেগম সমাজকর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে জড়িত ছিলেন। তাঁর শূণ্যতা আর পুরণ হবে না। উল্লেখ্য, মিনা বেগম নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গাবতলী মাঠপাড়ার বাসায় গত ২জুন/২৩ শুক্রবার সকাল সাড়ে ৭টায় তিনি না ফেরার দেশে চলে যান।

প্রতিবেদক 




















