
শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধিঃ মাটিডালী উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে রমজানের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট ব্যবসায়ী আল রিয়াদ জুয়েলার্স এর সত্ত্বাধিকারী রায়হান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাজ্জাদুল ইসলাম রাশেদ, রহেদুল ইসলাম, সেতু শেখ ও সাহিন শেখের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মাহবুব হামিদ তারা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুব সমাজের এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে। তারা বিপথে টাকা নষ্ট না করে সমাজের কল্যাণে ব্যবহার করছে”।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ মেজবাহুল হামিদ মেজবা, মাটিডালী ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল হাসান ফারুক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, বুট, খেজুর, চানাচুর, শুকনা বুনদিয়া ও মসুর ডাল এবং ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি ও লুঙ্গি। অনুষ্ঠানে অর্ধ শতাধিক দুস্থ্য ও অসহায় নারী ও পুরুষের মাঝে বিতরন করা হয়।

প্রতিবেদক 




















