১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দ আহম্মদ কলেজে বিজ্ঞান শাখার উদ্দ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সৈয়দ আহম্মদ কলেজে ১৩ মার্চ বুধবার বিজ্ঞান শাখার উদ্দ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষা ও গঠন মূলক বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান।

তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আমরা একজন শিক্ষার্থীকে ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা দেখাশোনা করতে পারি। কিন্তু বাকি ২০ ঘন্টা সে বাড়িতে থাকে। এই কারণে কলেজের চেয়ে শিক্ষার্থী বাড়িতে কিন্তু বেশি সময় পাচ্ছে। তাই শিক্ষার্থীকে বাড়িতে পড়ার বিষয়ে প্রত্যেক অভিভাবককে পড়ার চাপ দিতে হবে। কলেজের শিক্ষক ক্লাসের পড়া ঠিকঠাকভাবে দিয়ে দিল। কিন্তু বাড়িতে গিয়ে সে খেলাধুলা, টিভি দেখা ও মোবাইল ফোন চাপায় ইত্যাদি কাজে সাথে যুক্ত থাকে। তাহলে কখনোই সেই শিক্ষার্থী সফল হতে পারবে না। দেখা যায় এমন অনেক অভিভাবক আছে অভিভাবক সমাবেশে উপস্থিত থাকেন না।

একজন অভিভাবক যদি অভিভাবক সমাবেশে উপস্থিত না থাকে। তাহলে তার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে আপনারাই বলুন। অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে ও সন্তানকে সময় দিতে হবে। বর্তমান সময়ে দেখা যায় প্রায় অভিভাবক সন্তানকে সঠিকভাবে সময় দেন না। নিজেরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। আপনাকে অবশ্যই এই অভ্যাস পরিহার করতে হবে।

তিনি আরো বলেন আপনার সন্তানকে সময় দিন কলেজে কি পড়া দেওয়া আছে সেই পড়াগুলো নিয়ে আপনি আলোচনা করুন। এর পাশাপাশি আপনি সপ্তাহে একদিন কলেজে এসে সকল স্যারের সাথে কথা বলুন। যে আপনার সন্তান নিয়মিত বাড়ির কাজ করছে কিনা। সে নিয়মিত পড়ালেখা করে কিনা এটা জানা কিন্তু জরুরী। এই কারণে সপ্তাহে একদিন আপনি কলেজে এসে ঘুরে যান। তারপর সেই অনুযায়ী আপনার সন্তানকে পড়ার চাপ দিতে থাকবেন। তাহলে দেখবেন সে একদিন ভালো শিক্ষার্থী হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ছালজুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কে এম শফিকুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রাণি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইফা সাদেকিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মুঞ্জুরে আলম রাসেল প্রমুখ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সৈয়দ আহম্মদ কলেজে বিজ্ঞান শাখার উদ্দ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪