০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দ আহম্মদ কলেজে পিঠা উৎসব, বসন্ত বরণ ও আন্তঃ বিভাগীয় ভলিবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ কলেজে ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার পিঠা উৎসব, বসন্ত বরণ ও কলেজের আন্তঃ বিভাগীয় ভলিবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসব ও বসন্ত বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও সৈয়দ আহম্মদ কলেজ গভর্নিং বডির সভাপতি মো. নজরুল ইসলাম অসুস্থার কারনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্ভোধন করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউপি চেয়ারম্যান অত্র কলেজের দাতা সদস্য মোঃ শহিদুল হক টুল্লু, প্রতিষ্ঠাতা সদস্য নাসিদুল হক মাসনবী, বিদ্যুৎসাহী সদস্য বাবু ধন্য গোপাল সিংহ, অভিভাবক সদস্য মোঃ আব্দুল রফিক চান্দু, শিক্ষক প্রতিনিধি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মঞ্জুরে আলম রাসেল, মঞ্চের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রেজাউল কবির, সহকারী অধ্যাপক শহীদুল্লাহ প্রাং, প্রভাষক মামুনুর রশিদ সহ অত্র কলেজের সিনিয়র শিক্ষক কর্মচারী ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপি নানা ধরণের পিঠা উৎসবের আয়োজনে নামমাত্র দামে বাহারি নকশা আর স্বাদের পিঠা দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পিঠা উৎসবে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। বাঙালি ঐতিহ্যের ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, পাকন, ফুল, দুধপুলি ও চন্দ্রপুলিসহ প্রায় অর্ধশতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেন কলেজের শিক্ষার্থীরা। ছাত্রীদের বাসন্তীসাজে কলেজ ক্যাম্পাস বর্ণিল হয়ে উঠে। তার সাথে আবহমান বাংলার চিরায়ত রূপকে তুলে ধরতে আয়োজন করা পিঠা উৎসবের বিভিন্ন স্টল।
পিঠা উৎসব বিষয়ে সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান বলেন, বাঙালির চিরাচরিত ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সৈয়দ আহম্মদ কলেজে পিঠা উৎসব, বসন্ত বরণ ও আন্তঃ বিভাগীয় ভলিবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪