
মুহাম্মাদ আবু মুসাঃ টিএমএসএস ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বার্ষিক সাধারণ সভায় ১৪ হাজার ৮শত ৩৪কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। হোটেল মম ইন বগুড়ায় গতকাল বুধবার এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দুই দিন ব্যাপি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার প্রথম দিন আলোচ্য বিষয় সমূহ উপস্থাপন করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর আজীবন সদস্য ও বিসিএল গ্রæপ এর ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার। টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদস্য সচিবের পক্ষে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন টিএমএসএস’র সাধারণ পরিষদ সদস্য মিনতি আখতার বানু। কোষাধ্যক্ষের পক্ষে টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম আর্থিক প্রতিবেদন ও বাজেট উপস্থাপনা করেন। সভায় সর্ব সম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন, কর্মপরিকল্পনাসহ আগামী অর্থ বছরের বাজেট অনুমোদিত হয়। সভার শুরুতেই টিএমএসএস এর আজীবন সদস্য,কর্মকর্তা ও কর্মীদের মৃত্যুতে দোয়া ও শোক জ্ঞাপন করা হয়।
সভায় আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের অধীন পরিচালিত স্বাস্থ্য সেবা জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নতিকরন, ক্যান্সার সেন্টার এর আধুনিকীকরন, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন,পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একাধিক পরিকল্পনা, বিসিএল ফ্লাইং একাডেমি/বিসিএল ফ্লাইং ইন্সটিটিউট স্থাপন করে পাইলট প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে পাইলটের প্রকট সমস্যা দূরীকরণ প্রকল্পসহ টিএমএসএস এ কর্মরত জনবল সমূহের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। সভায় বক্তব্য রাখেন বগুড়ার সমাজ সেবা কর্মকর্তা।
সভায় উপস্থিত ছিলেন টিএমএসএস’র সাধারন সভ্যগণ। এ ছাড়াও সংস্থার সাধারণ পরিষদের সকল সদস্য, উপদেষ্টা, পরামর্শক, আমন্ত্রিত অতিথিবৃন্দ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,ডমিন প্রধান,ভেঞ্চার প্রধান, টিএমএসএস ও বিসিএল গ্রæপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুন্ড্র বিশ্ববিদ্যালয় ও টিএমএসএস পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















