
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। করেন ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১কোটি ৭১লাখ ২হাজার ৬’শ ৩২ টাকা আর ব্যয় ধরা হয়েছে ১কোটি ৭০লাখ ১৫হাজার ৬’শ ৩২ টাকা। উদ্ধৃত্ত রয়েছে ৮৭হাজার টাকা। ২৪মে/২৩ বুধবার এ উপলক্ষে ২৪মে/২৩ বুধবার ইউপি কার্যালয়ে উন্মুক্ত বাজেট সভা ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি সচিব শাহ আলম এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেন, রামেশ^রপুর স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ, হাফিজার রহমান, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মেহেদী হাসান মিল্লাত, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আজমল হোসেন বাবু, জয়নাল আবেদীন, খাজা নাজিম উদ্দিন, আমিনুল ইসলাম পিয়াস, জিল্লুর রহমান, আঃ রাজ্জাক, আঃ করিম, রিজাব মিয়াসহ ইউপি মেম্বারগণ ছাড়াও আরো গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল এ উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।

প্রতিবেদক 




















