
মোহাম্মদ আফজাল ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জাতীয় পুষ্টি সেবা অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন এর উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সারাদিনব্যাপী ৬ থেকে ১১মাস ২৯ দিন বয়সী শিশুদের জন্য ২ হাজার ২৭২টি নীল রঙের এবং ১২ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য লাল রঙের ১৮ হাজার ৫০০টি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ. নিয়াজ মোস্তাক চৌধুরী প্রমুখ।

প্রতিবেদক 




















