০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় সিনিয়র   সাংবাদিকের ইন্তেকাল  

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
শিমুল হাসানঃ  বগুড়া সিনিয়র ও বিশিষ্ট সাংবাদিক দৈনিক জনকণ্ঠ পত্রিকার  সিনিয়র রিপোর্টার   সাংবাদিক সমুদ্র ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)  মঙ্গলবার (১৪ নভেম্বর)  সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যা সন্তান, ৪ভাইসহ  আত্মীয়-স্বজন সহ অসংখ্য  গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়।  তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে শহরের সূত্রাপুর গোহাইল রোডে অবস্থিত তার বাড়ি থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে  বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন তার  জানান, আজ  মঙ্গলবার বাদ মাগরিব বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। এরপর দক্ষিণ বগুড়া গোরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে বেলা ৩টায় তার মরদেহ বগুড়া প্রেসক্লাবে নিয়ে আসা হবে। সেখানে ৪টা পর্যন্ত তাকে সহকর্মীরা এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ  শ্রদ্ধা জানাবেন। তার সহকর্মী সূত্রে জানা  গেছে তিনি ১৯৮৪ সালে সাংবাদিকতা শুরু করেন। সে সময় বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক উত্তরবার্তা’ পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৯২ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকার বগুড়া অফিসে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। এছাড়া তিনি বেশ কিছুদিন ‘ডেইলি স্টার’ পত্রিকায় কাজ করেছেন। অনবদ্য ফিচার লেখায় সমুদ্র হকের নাম ছড়িয়ে পড়েছিল দেশব্যাপি। বগুড়া তথা উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ ফিচার লেখক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক ইনকিলাব পত্রিকা আদমদীঘি  থেকে সংবাদদাতা মো: মোনসুর হোসেন, দৈনিক উত্তরে দর্পণ পত্রিকা ও একটিভ নিউজের স্টাফ রিপোর্টার মো: সজীব হাসান, দৈনিক বগুড়া মেইল অনলাইন নিউজ পোর্টালের আদমদিঘী প্রতিনিধি মো: শিমুল হাসান, এবং দৈনিক দীপ্ত নিউজ অনলাইন নিউজ পোর্টালের বগুড়া প্রতিনিধি রাবেয়া সুলতানা।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়ায় সিনিয়র   সাংবাদিকের ইন্তেকাল  

প্রকাশিত: ১২:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩