০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ও গুলি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির তৃতীয় দফা ডাকা অবরোধের প্রথম দিন ৮ নভেম্বর  বুধবার বগুড়া সদরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা লাঠি-সোটা নিয়ে মহাসড়কে অবস্থান করলে পুলিশ বাঁধা দেয়।এ সময় জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষকালে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। জামায়াতের নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। সকাল আটটার দিকে বগুড়া বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় এবং সকাল সাড়ে আটটার দিকে বগুড়া সদরের বাঘোপাড়া ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের বাইপাসের সাবগ্রাম এলাকায় বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল এর নেতৃত্বে নেতা-কর্মীরা লাঠি হাতে নিয়ে মহাসড়ক অবরোধ করেন। বাঁধা দিতে গেলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। এ ছাড়াও ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আলী আজগরের নেতৃত্বে নেতা-কর্মীরা বাঘোপাড়া মহাসড়কে অবস্থান নেন। এ সময় অবরোধকারী ব্যক্তিদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানের গ্যাসের শেল ছোড়ে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার স্থানীয় সাংবাদিকদের বলেন, জামায়াতের নেতা-কর্মীরা চোরাগোপ্তাভাবে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। বাধা দিতে গেলে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন তাঁরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানের গ্যাসের শেল ও গুলি ছুড়েছে। তবে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা’র নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা সকাল থেকে শহরের দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করেন। সেখানে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়ায় জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ও গুলি

প্রকাশিত: ০২:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩