১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে
 মোহাম্মদ আফজাল ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনটি সমবায় সমিতির পক্ষ থেকে সাতজন ঋণ গ্রহীতার হাতে মোট পঞ্চান্ন হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। এরপর বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার ও গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. হারুনুর রশীদ, সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, থানা অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দীন ফারুকী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যগন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

ধামইরহাটে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত: ০১:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩