
মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ২১৬ বোতল ফেন্সিডিল সহ ৫ মহিলা সহ ৬জনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাট জেলার হতিবান্ধা থানার শাকিব এর স্ত্রী লায়লা বেগম (২৩), ইয়াসিনের স্ত্রী পারুল বেগম (২৯) ও রহিমা বেগম (২৬)। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার খলিফের পুত্র আনারুল (২৮), হাবিবুলের স্ত্রী ফাহিমা বেগম (৪৮), মিতু ইসলামের স্ত্রী আমেনা বেগম (৪৪)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, গত
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা—রংপুর মহাসড়কের স্থানীয় মুরাদপুর নামক স্থানে ঢাকাগামী কোচ তল্লাশি করা হয়। তল্লাশিকালে পৃথক পৃথক ভাবে ওই পরিমাণ ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়।

প্রতিবেদক 




















