
অনলাইন ডেস্ক: সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সৃষ্টি করছে, তারা সব ধর্মেরই আছে। আসলে তাদের কোনো ধর্ম নেই। তিনি বলেন, ‘যদি কেউ মনে করে যে, তারা নিরপরাধ মানুষকে হত্যা করে বেহেশতে যাবে, তা কখনোই হবে না। সর্বশক্তিমান আল্লাহ তা বলেননি। আমাদের নবি হজরত মুহাম্মদ (সা.) তা বলেননি। শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা এলাকায় হজ অফিসে ‘হজ কর্মসূচি ২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিবেদক 




















