১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সান্তাহারে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া)  প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি সান্তাহারে  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সান্তাহার পৌর সভা কর্তৃপক্ষের আয়োজনে সান্তাহার পৌরসভার হল রুম কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র মেয়র জার্জিস আলম রতনের সভাপতিত্ব, প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার মেয়র, আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টো। এসময় বক্তব্য দেন, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: আলমাস আলী, পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলাউদ্দিন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির বাদশা। এ সময় আরো উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল করিম, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল আলম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর, মো: ওয়াহেদুল ইসলাম, মহিলা  সংরক্ষিত আসনের কাউন্সিলর বৃন্দ সহ প্রমুখ। এ সময় পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১১ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, নির্বিঘে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাদের বিভিন্ন অসুবিধা ও নিরাপত্তা ব্যবস্থার করার জন্য সান্তাহার পৌর  কতৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীদের সহযোগিতা কামনা করেন। এ সময় সান্তাহার পৌর কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনী শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও  সুন্দরভাবে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তাদের আসস্ত করেন।আদমদীঘি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার জানান,  আদমদিঘী  উপজেলার ৬ টি ইউনিয়ন, ১ টি পৌরসভার মোট ৬৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। আগামী ২০ ই অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়া সান্তাহারে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ০১:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩