
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘির কৈকুুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি ল্যাপটপ. মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে ওই বিদ্যালয়ের নৈশ্যপ্রহরি কাম দপ্তরি শামিম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভায় নৈশ্যপ্রহরির বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানে আলম খান জানান। জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি শেষে কক্ষ বন্ধ করে শিক্ষকরা বাড়ি যান। ছুটি শেষে দুইদিন পর রোববার বিদ্যালয়ে খোলার পর প্রধান শিক্ষক খানে আলম খান বিদ্যালয়ে এসে দেখেন অফিস কক্ষের জানালার হ্যাজবল খোলা এবং কম্পিউটারের টেবিলের ড্রয়ারের তালা ভাঙ্গা। এরপর তিনি দেখেন টেবিলের ড্রয়ারে রাখা সরকারি এইচপি-৪৫০ মডেলের একটি ল্যাপটপটি, মোবাইল ফোন ও কিছু টাকা নেই। ল্যাপটপে বিদ্যালয়ের গুরুত্বপুর্ন তথ্য সংরক্ষন করা ছিল। ওই শিক্ষা প্রতিষ্ঠানে শামিম হোসেন নামের এক নৈশ্যপ্রহরি কাম দপ্তরি রয়েছে। প্রধান শিক্ষক খানে আলম খান জানান. নৈশ্যপ্রহরি শামিম হোসেন চুরি দায় স্বীকার করায় ল্যাপটপ চুরির বিষয়ে থানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।নৈশ্যপ্রহরি শামিম হোসেন চুরি করায় গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে পরিচালনা কমিটির এক সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রতিবেদক 




















