
সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দুই নেতাকে আটক করেছে। আটককৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মিঠু(৩০) ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম রব্বানী নিরব(৫২)। বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে মিঠুকে জিয়ানগর বাজার ও নিরবকে সাহারপুকুর বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মিঠু ও নিরব ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নাশকতা মামলার আসামি। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।


প্রতিবেদক 


















