০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৫৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ়্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ বেনজির আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, মৎস্য অফিসার নাহিদ হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ আবু হান্নান সরকার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উদ্যোক্তা খাদিজাতুল কোবরা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ৩ দিন ব্যাপী প্রাণীম্পদ সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতা আটক

আদমদীঘিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ১১:৫৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬