
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া।বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা সহ মোঃ সেলিম প্রাং (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
বুধবার (২৫ শে নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেলের একটি অভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের এ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ সেলিম প্রাং উপজেলার উত্তর কইল গ্রামের মৃত মহোর আলীর ছেলে।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,জনস্বার্থে ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে


প্রতিবেদক 


















