১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদিঘীতে  জিপিএ-৫ পাওয়া দুই কৃতী শিক্ষার্থীকে এমপির সংবর্ধনা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে
শিমুল  হাসান,আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত গ্রামের গরিব ও অসহায় পরিবার থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় প্রদান করেছেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি। বৃহস্পতিবার বিকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামে কৃতী শিক্ষার্থী খাতিজা আক্তার ও শারমিন সুলতানাকে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুল সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহিনুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম সাহিদ, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাই লুলু ও ইউপি সদস্য মহসিন আলী প্রমুখ। আলোচনা শেষে দুই শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধণা ও সহায়তার ৪০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। উল্লেখ্য, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলেন অন্তাহার গ্রামের মৃত সাজুর মেয়ে শারমিন সুলতানা ও দিনমজুর খায়রুল ইসলামের মেয়ে খাতিজা আক্তার।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদিঘীতে  জিপিএ-৫ পাওয়া দুই কৃতী শিক্ষার্থীকে এমপির সংবর্ধনা

প্রকাশিত: ১২:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩