
প্রেস বিজ্ঞপ্তিঃ ১৯শে নভেম্বর-২৬ বৃহস্পতিবার বাদআছর বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ এর জানাজা নামাজ গাবতলী সদরের পদ্মপাড়া স্থানীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন এবং জানাজা নামাজে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, বিএনপির নেতা নূরুন্নবী প্রাং, মতিউর রহমান কামাল, মরহুম পরিবারের সদস্য শফিকুল ইসলাম, ছেলে মোঃ কাউছার, খালেদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, শ্রমিকদল নেতা মোঃ আলম, শাহীন পাইকার, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, যুবদল নেতা আব্দুল গনি, আব্দুর রাজ্জাক রয়েল, নুর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্জু মিয়াসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
স্থানীয় মুসল্লীগন প্রমূখ।
এদিকে, মরহুম আব্দুল ওয়াদুদ এর মৃত্যুতে তার রুহের মাগ’ফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ সহ সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

প্রতিবেদক 


















