০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সহ মালামাল নিলামে বিক্রি 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:২০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইটের নির্মিত ভবন সহ বিভিন্ন মালামাল সরাসরি ডাকের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে। আগামী ১৬ই নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে এ নিলাম অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

নিলামে বিক্রির জন্য নির্ধারিত বিদ্যালয়গুলো হলো- বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুড়াভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়
পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের ইটের তৈরি ভবনসহ অন্যান্য সরঞ্জাম ডাকের মাধ্যমে বিক্রি করা হবে।নিলামসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকের মাধ্যমে অংশগ্রহণ করতে আগ্রহীদের নির্ধারিত দিনে তিন হাজার টাকা জামানত জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাকে নির্ধারিত মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর জমা দিতে হবে। নিলামে অংশগ্রহণের আগে আগ্রহী ক্রেতাদের সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো সরেজমিনে পরিদর্শন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া নিলামে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে ক্রয়কৃত মালামাল সরিয়ে নিতে হবে।নিলামের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইতিয়ারা পারভীন বলেন, সরকারি নিয়মনীতি অনুসরণ করেই এ নিলামের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর উপজেলা পরিষদের মিনি হলরুমে এ ডাক অনুষ্ঠিত হবে। নিলামে অংশগ্রহণকারীদের নির্ধারিত নিয়ম মেনে ডাক প্রদান এবং ক্রয়কৃত মালামাল যথাসময়ে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘি ও সান্তাহারে দামোদর ব্রত সহস্র প্রদীপ প্রজ্জলন অনুষ্টিত

সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সহ মালামাল নিলামে বিক্রি 

প্রকাশিত: ১১:২০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬