
সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৬নং তালোড়া ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নটির ১ নং ওয়ার্ডের দেবরাশন ও খানপুর সর্বস্তরের জনগণের আয়োজনে বৃহস্পতিবার ১২ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত বর্তমান ইউপি সদস্য, আগামী ইউপি নির্বাচনে সম্ভবত মেম্বার পদপ্রার্থী মো: পলাশ খন্দকার এর প্রথম নির্বাচনী মতবিনিময় ও প্রচারণামূলক উঠান বৈঠক।
নির্বাচনে দোয়া, সমর্থন ও পুনরায় ইউপি সদস্য প্রত্যাশী মোঃ পলাশ খন্দকার এই প্রথম উঠান বৈঠকটি জনসমুদ্রে রূপ নেয়। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, তালোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম (মঞ্জু), সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় জনতা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তরুণ এই নেতার প্রচারণামূলক সভায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে, যা নির্বাচনী মাঠে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রতিবেদক 

















