০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সোনাতলার কানুপুরে নবান্ন মেলা: মাছ বিক্রি প্রায় ২০০ মণ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা পৌরসভার কানুপুরে নবান্ন উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সকাল থেকে মানুষের উপস্থিতি থাকলেও বিকেল ও সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় তুলনামূলক কম দেখা গেছে। ফলে মেলার বিভিন্ন দোকানে ক্রেতার অপেক্ষায় অলস সময় কাটাতে দেখা যায় দোকানিদের।
সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন পণ্যের দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে লোকসমাগম কম থাকায় অনেক দোকানিই বেচাকেনা নিয়ে হতাশ। দোকানিরা জানান, সকালবেলায় কিছুটা মানুষের উপস্থিতি থাকলেও সন্ধ্যার দিকে মেলায় তেমন ভিড় জমেনি।
তবে মেলার মাছের বাজারে ছিল তুলনামূলক ব্যস্ততা। মাছ কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। মাছ ব্যবসায়ীরা জানান, এবার মেলায় মাছের চাহিদা ছিল বেশ ভালো। মেলা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর জাফর ইকবাল চপল জানান, এবারের মেলায় প্রায় ২০০ মণ মাছ বিক্রি হয়েছে।
মাছ বিক্রেতা ফিট বাবু জানান, তিনি এক লাখ বিশ হাজার টাকার মাছ বিক্রি করেছেন। তিনি আরও বলেন, ১৫-১৭ কেজি ওজনের মাছ ১২ থেকে ১৩ শ টাকা কেজি দরে এবং এক কেজি ওজনের মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
স্থানীয়রা জানান, নবান্ন উৎসবকে কেন্দ্র করেই কানুপুরের এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার মেলার পঞ্চম আসর বসেছে। মেলাকে ঘিরে এলাকার প্রতিটি বাড়িতে নিকটাত্মীয় ও স্বজনদের আগমন ঘটেছে। আত্মীয়-স্বজনদের মিলন, কেনাকাটা ও উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
মেলায় ছোটদের বিনোদনের জন্য নানা ধরনের আনন্দদায়ক ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বসেছে হরেক রকম মিষ্টির দোকান, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের দোকান ও বাহারি পসরা। লোকসমাগম কিছুটা কম হলেও ঐতিহ্য, আত্মীয়তার বন্ধন ও নবান্নের আনন্দে কানুপুরের এই মেলা স্থানীয়দের কাছে উৎসবের আবহ তৈরি করেছে।
মাছের বাজার আর আত্মীয়-স্বজনের মিলন, এই দুইয়ের মিলে কানুপুরের নবান্ন মেলা গ্রামীণ ঐতিহ্যের এক আনন্দময় প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মানবিকতার দৃষ্টান্ত বগুড়া জেলা প্রশাসনের, মাস্টার্সের ফরম পূরণে সহায়তা পেলেন শিক্ষার্থী বেলায়েত 

সোনাতলার কানুপুরে নবান্ন মেলা: মাছ বিক্রি প্রায় ২০০ মণ

প্রকাশিত: ১২:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬