০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সোনাতলায় বিএনপি অফিসে হামলা-নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সোনাতলায় বিএনপি অফিসে হামলা-নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,

বগুড়ার সোনাতলায় বিএনপি পার্টি অফিসে হামলা ও নাশকতার মামলায় মোঃ আছির সরদার (৪৩) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ই নভেম্বর) গভীর রাতে সোনাতলা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার রানীরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আছির সরদার সোনাতলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি রানীরপাড়া (উত্তর) গ্রামের মৃত সিরাজ সরদার ওরফে সিরুর ছেলে।
সোনাতলা থানা পুলিশ জানিয়েছেন,বিএনপি পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দির্ঘদিন পালিয়ে থাকার পর তাকে গ্ৰেফতার করে পুলিশ। এরপর আইনগত ব্যবস্থা শেষে বৃহস্পতিবার (১২ই নভেম্বর)তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন আছির সরদার কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় বিএনপি অফিসে হামলা-নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার 

সোনাতলায় বিএনপি অফিসে হামলা-নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার 

প্রকাশিত: ১০:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬