০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় আহত বিস্কুটের কার্টুন ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আ*হ*ত বিস্কুটের কার্টুন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু (৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
​এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম বাবু দুপচাঁচিয়া উপজেলার পূর্ব আলোহালী গ্রামের মৃ*ত এছাহাক আলীর ছেলে।​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,মহাসড়ক পার হওয়ার সময় বগুড়া-ট-১১-১৫৪০ নম্বরের একটি বেপরোয়া ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।​সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
​এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় আহত বিস্কুটের কার্টুন ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় আহত বিস্কুটের কার্টুন ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

প্রকাশিত: ০৩:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬