স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আ*হ*ত বিস্কুটের কার্টুন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু (৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম বাবু দুপচাঁচিয়া উপজেলার পূর্ব আলোহালী গ্রামের মৃ*ত এছাহাক আলীর ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,মহাসড়ক পার হওয়ার সময় বগুড়া-ট-১১-১৫৪০ নম্বরের একটি বেপরোয়া ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল