
স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদের ৩ শতাধিক সদস্যদের মাঝে ডায়রি, আইডি কার্ড ও ব্যাগ বিতরণ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ফ্রেশ বাজারের চেয়ারম্যান শায়েখ আলহাজ্ব মো. আবদুল্লাহ শাহীন মণ্ডল। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ ইসলামী ধারার একটি প্রগতিশীল মিডিয়া ও আলেম-ওলামাদের পেশাগত মানোন্নয়ন রক্ষায় গঠিত একটি কল্যাণমূলক সংগঠন।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল গফুর জিহাদির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাওলানা শাহ ওলীউল্লাহ সিদ্দিকী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আরাফাত হোসেন বিপ্লবী মহাসচিব, মাওলানা নাজমুল হোসাইন আল মোবারক সিনিয়র মহাসচিব, মাওলানা মনসুরুর রহমান মিঠু সিনিয়র মহাসচিব, আশাদুল্লাহ আল গালিব কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, মাওলানা আবদুল মতিন সিদ্দিকী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, আবদুল ওয়াহেদ আনসারি, অর্থ সম্পাদক, ইউনুস আলী সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক, শায়েখ গিয়াসউদ্দিন দুদু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মাওলানা মাহমুদুর হোসাইন সবুজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩ শতাধিক আলেম-ওলামাকে সম্মাননা ক্রেস্ট, ডায়রি, ব্যাগ ও পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়।

প্রতিবেদক 








